২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে জেল খেটে দেশে ফিরল তিন কিশোর 

অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতে দেড় বছর কারাভোগ করে তিন কিশোর দেশে ফিরেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2014, 08:08 PM

Updated : 01 Sep 2026, 12:20 PM

শুক্রবার বিকালে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বেনাপোল সীমান্তে তাদেরকে হস্তান্তর করে বলে পুলিশ জানিয়েছে।

এরা হল হাসেম মণ্ডল (১৬), জসিম উদ্দিন (১৫) ও ইয়াছিন আলী (১৬)। এদের বাড়ি চাঁদপুর ও ঝিনাইদহ জেলায়।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ওসি মোশারফ হোসেন জানান, ভাল চাকরির প্রলোভন দেখিয়ে দালালরা বেনাপোলের পুটখালি সীমান্তের অবৈধ পথে তাদের ভারতে পাচার করে।

পরে নদীয়া শহরে গিয়ে কাজের সন্ধানে ঘোরাঘুরির সময় পুলিশের হাতে আটক হয়। এরপর অবৈধ অনুপ্রবেশের দায়ে আদালত তাদের দেড় বছর কারাদণ্ড দেয়।

সাজা শেষে দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যোগাযোগের মাধ্যমে তারা দেশে ফেরে, বলেন মোশারফ হোসেন।