আখেরি মোনাজাত রোববার সকালে
বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাতের সময় এগিয়ে আনা হয়েছে।
রোববার সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টার মধ্যে আখেরি মোনাজাত শেষ করার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন ইজতেমার আয়োজক কমিটির মুরুব্বি মো, গিয়াসউদ্দিন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রতি বছর বেলা ১২টা থেকে ১টার মধ্যে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হয়।
“তবে এবার মুসুল্লিদের ভোগান্তি কমাতে আমরা নিজেরা পরামর্শ করে সকাল সাড়ে ১০টার মধ্যে মোনাজাত শুরুর সিদ্ধান্ত নিয়েছি।
শুক্রবার বাদ ফজর ভারতের মাওলানা জামশেদের বয়ানের মাধ্যমে ইজতেমার মূল কাজ শুরু হয়।
দ্বিতীয় ধাপের প্রথম দিনও শুক্রবার দুপুর দেড়টায় অনুষ্ঠিত হবে দেশের বৃহত্তম জুমার নামাজ। এর আগে ২৪ জানুয়ারি শুরু হয়ে ২৬ জানুয়ারি পর্যন্ত চলে বিশ্ব ইজতেমার প্রথম দফা।
মুসুল্লিদের স্থান সংকুলান না হওয়ায় ২০১১ সাল থেকে টঙ্গীতে দু’দফায় বিশ্বইজতেমা অনুষ্ঠিত হচ্ছে।
