চাঁদপুরে বাসের ধাক্কায় দুই অটোরিকশা যাত্রী নিহত
চাঁদপুরে বিপরীত দিক থেকে আসা একটি বাসের ধাক্কায় অটোরিকশা উল্টে দুই যাত্রী নিহত এবং চালকসহ চার জন আহত হয়েছেন।
হতাহতরা সবাই অটোরিকশার আরোহী।
নিহতরা হলেন- উপজেলার তরপুরচন্ডী এলাকার সুমন জমাদার (৩২) এবং চাঁদপুর শহরের পালপাড়া এলাকার বিপ্লব পাল (৩৫)।
আহতদের হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ওসি শাহ আলম বলেন, চাঁদপুর থেকে যাত্রী নিয়ে অটোরিকশাটি হাজীগঞ্জ যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী বাসের সংঘর্ষ হয়।
এতে অটোরিকশাটি উল্টে দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই দুই জন মারা যান। স্থানীয়রা অটোরিকশা চালকসহ আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়।
