মুক্তিযোদ্ধাদের সঙ্গে খালেদার মতবিনিময়
দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতিবিনিময় করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
রাত ৯টায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এই মতবিনিময় হয়।
বৈঠকে গত ৫ জানুয়ারির নির্বাচন বর্জন ও পরবর্তী করণীয় বিষয়ে মুক্তিযোদ্ধাদের মতামত শোনেন বিরোধীদলীয় নেতা।
বিভিন্ন পেশাজীবী সংগঠনের সঙ্গে ধারাবাহিক মতবিনিময়ের অংশ হিসেবে এর আগে
সম্মিলিত পেশাজীবী পরিষদ
,
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক,
জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ও ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব)প্রতিনিধিদের সঙ্গেও আলোচনা করেন
খালেদা জিয়া।
বুধবারের বৈঠকে অংশ নেন শাহজাহান ওমর, ইসমাইল হোসেন বেঙ্গল, ফজলুর রহমান, গিয়াস উদ্দিন, জয়নুল আবেদীন, মফিজ দেওয়ান, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাৎ, সাধারণ সম্পাদক এস এম শফিউজ্জামান খোকন, মহানগর বিএনপির সদস্য সচিব আবদুস সালাম প্রমুখ।
এ সময় দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও ছিলেন।
