ফরিদপুরে প্রতারণার দায়ে যুবক দণ্ডিত
ফরিদপুরে সমবায় সমিতির নামে প্রতারণা করার দায়ে এর ব্যক্তির এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার দুপুরে ফরিদপুরের নির্বাহী হাকিম মোহাম্মদ মামুন শিবলীর ভ্রাম্যমাণ আদালত এই দণ্ড দেয়।
জরিমানা দিতে না পারলে মো. ইউসুফ আলী (৩৫) নামরে ওই ব্যক্তিকে এক বছর কারাভোগ করতে হবে।
ইউসুফ মাদারীপুর সদরের ফুলপুরদি গ্রামের ব্রাহ্মণদী এলাকার কলম আলীর ছেলে।
নির্বাহী হাকিম শিবলী জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনানুযায়ী তাকে জরিমানা করা হয়েছে।
তিনি জানান, শহরের গোয়ালচামট এলাকার ভাঙ্গা রাস্তার মোড়ে ‘আজিজ কো-অপরাটিভ কমার্স এন্ড ফাইন্যান্স ক্রেডিড সোসাইটি লি.’ নামের ওই প্রতিষ্ঠানটি ব্যাংক না হয়েও ব্যাংকের মতো কার্যক্রম পরিচালনা করে গ্রাহকদের সঙ্গে প্রতারণা করছিল।
এ অভিযানের পর প্রতিষ্ঠানটি সিলগালা করে দেয়া হয়েছে।
