বগুড়ায় বোমাসহ ৪ জামায়াত-শিবির কর্মী গ্রেপ্তার
বগুড়ায় শহরের সবুজবাগ এলাকার একটি মেস থেকে পেট্রোল বোমা ও হাতবোমার সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ।
আটককৃতরা হলেন জামায়াত সদস্য সুলতান মাহমুদ এবং ছাত্রশিবির কর্মী মহসিন আলম, রাশেদুল ইসলাম রনি ও আবদুর রহিম বলে জানিয়েছে পুলিশ।
বগুড়া সদর থানার ওসি (তদন্ত) নূরে আলম জানান, সবুজবাগে একটি মেস থেকে জামায়াত-শিবিরের নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
ওই মেস থেকে পুলিশ একটি পেট্রোল বোমা ও বোতল ভর্তি পেট্রোল, বিস্ফোরক, হাতবোমা তৈরির জন্য রাখা পাথর কুচিসহ দুই বস্তা পাথর ও ইটের অংশ এবং লাঠি উদ্ধার করেছে।
