২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রূপগঞ্জে পিস্তলসহ সন্ত্রাসী গ্রেপ্তার

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় গুলিভর্তি পিস্তল ও চাপাতিসহ এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2014, 05:21 PM

Updated : 01 Sep 2026, 12:19 PM

বুধবার ভোরে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পুনর্বাসন কেন্দ্রে অভিযান চালিয়ে সন্ত্রাসী শাহীনকে (৩২) অস্ত্রসহ গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন জেলা গোয়েন্দা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক (ডিআইওয়ান) মঈনুর রহমান।

গ্রেপ্তারকৃত শাহীন চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের ৭ নম্বর ওয়ার্ডের মজিবুর রহমানের ছেলে।

পুলিশ পরিদর্শক মঈনুর রহমান জানান, শাহীনের বিরুদ্ধে রূপগঞ্জ অস্ত্র আইনে মামলা হয়েছে।

তার বিরুদ্ধে বিরুদ্ধে রূপগঞ্জসহ বিভিন্ন থানায় আগেও এক ডজন মামলা রয়েছে বলে জানান মঈনুর।