২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইনকিলাব প্রতিবেদক আতিকুরের স্বীকারোক্তি

‘মিথ্যা’ সংবাদ প্রকাশের অভিযোগে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলায় দৈনিক ইনকিলাব প্রতিবেদক আতিকুর রহমান আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দি দিয়েছেন।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2014, 05:20 PM

Updated : 01 Sep 2026, 12:19 PM

বুধবার ঢাকার মহানগর হাকিম হারুন-অর-রশিদ এর খাস কামরায় তিনি এ জবানবন্দি দেন।

দৈনিক ইনকিলাবের কূটনৈতিক প্রতিবেদক আতিকুরের জন্য এ সময় অপর মহানগর হকিম মারুফ হোসেনের কাছে জামিন চাওয়া হলে শুনানি শেষে তা নাকচ করা হয়।

জবানবন্দি দেয়ার তথ্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান আসামিদের অন্যমত আইনজীবী সৈয়দ আহমেদ গাজী।

গত ১৭ জানুয়ারি তারিখে ইনকিলাবের বার্তা সম্পাদক রবিউল্লাহ রবি, উপ প্রধান প্রতিবেদক রফিক মোহাম্মদকে কারাগারে পাঠায় আদালত।

এর আগের দিন রাতে ওয়ারী থানায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে মামলা হয় তাদের বিরুদ্ধে। রাতে ইনকিলাব কাযালয়ে তালা ঝুলিয়ে বন্ধ দেয়া হয়। এ সময় পত্রিকাটির প্রেস ও সিলগালা করে দেয়া হয়।

‘সাতক্ষীরায় যৌথ বাহিনীর অপরেশনে ভারতীয় বাহিনীর সহায়তা’ শিরোনামে সংবাদ প্রকাশের পর তথ্য ও প্রযুক্তি আইনে এ মামলা করা হয়ে।

ওই সংবাদ বানোয়াট বলে সরকার ইতোমধ্যে জানিয়েছে। প্রকাশিত সংবাদের জন্য দুঃখও প্রকাশ করেছে ইনকিলাব।