বেনাপোলে ব্রোঞ্জের কালিমূর্তি উদ্ধার
বেনাপোল থেকে ১২ কেজি ওজনের ব্রোঞ্জের একটি কালি মূর্তি উদ্ধার করেছে বিজিবি।
মঙ্গলবার বিকেলে বেনাপোলের আমড়াখালি বিজিবি চেকপোস্টে ঢাকাগামী ঈগল পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে মূর্তিটি উদ্ধার করা হয়।
যশোর ২৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মতিউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান,মূর্তিটি বাসের টুলবক্সের ভিতরে রাখা ছিল।
পাচারের সঙ্গে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান তিনি।
