২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী থাকছেন শাকিল

বিশেষ সহকারী (মিডিয়া) মাহবুবুল হক শাকিলকে নতুন মেয়াদেও সঙ্গে রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিজস্ব প্রতিবেদক

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2014, 08:57 PM

Updated : 01 Sep 2026, 12:19 PM

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী পদে অতিরিক্ত সচিব মর্যাদায় নতুন দায়িত্ব দেয়া হয়েছে সাবেক এই ছাত্রনেতাকে।

মঙ্গলবার এক সরকারি আদেশে বলা হয়, “মো: মাহবুবুল আলম (শাকিল)কে যোগদানের তারিখ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর মেয়াদকালীন সময় পর্যসন্ত অথবা তাঁর সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী পদে গ্রেড-২ বেতনক্রমে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।”

প্রধানমন্ত্রী শেখ হাসিনার গত মেয়াদে বিশেষ সহকারী (মিডিয়া) ও উপ-প্রেস সচিবের দায়িত্ব পালন করেন এক সময়কার ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও সিনিয়র সহ-সভাপতি এই ছাত্রনেতা।

শাকিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজ বিজ্ঞান বিভাগের স্নাতক ও স্নাতকোত্তর। ১৯৬৮ সালে ময়মনসিংহে জন্মগ্রহণ করেন তিনি। তার বাবা আইনজীবী ও মা শিক্ষক।

আইনজীবী স্ত্রী ও শাকিলের সংসারে একটি মেয়ে সন্তান রয়েছে।