কুমিল্লায় ট্রাক চাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত
কুমিল্লায় ট্রাক চাপায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছে।
মঙ্গলবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার সদর উপজেলার নন্দনপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন নগরীর আশ্রাফপুরের কাজী আবুল কাশেমের ছেলে মাইনউদ্দিন (২০), সদর দক্ষিণ উপজেলার উনাইসার গ্রামের মধূচন্দ্র সরকারের ছেলে জীবন চন্দ্র সরকার (২০) এবং মোস্তফা মিয়ার ছেলে রানা (২৪)।
ময়নামতি হাইওয়ে থানার ওসি মিজানুর রহমান জানান, বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার নন্দনপুর বিশ্বরোড এলাকায় দ্রুতগামী ট্রাক একটি মোটরসাইকেল চাপা দেয়।
এলাকাবাসী কুমিল্লা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ সময় নিহতদের স্বজনরা লাশ বাড়িতে নিয়ে যান বলে জানান ওসি।
