২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লক্ষ্মীপুর প্রশাসনে ই-সার্ভিস চালু

ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে লক্ষ্মীপুরে জাতীয় ই-সার্ভিস সিস্টেম, নেস,  চালু হয়েছে।

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2014, 07:00 PM

Updated : 01 Sep 2026, 12:19 PM

মঙ্গলবার দুপুরে এ কার্যক্রম উদ্বোধন করেন লক্ষ্মীপুরের জেলা প্রশাসক এ কে এম টিপু সুলতান।

জেলা প্রশাসক জানান, এই সার্ভিস চালু হওয়ায় এখন থেকে জেলা প্রশাসকের

কার্যালয়ে কোনো আবেদন করলে আবেদনকারীকে একটি রিসিভিং নম্বর দেয়া হবে।

ওই নম্বর দিয়ে আবেদনকারী তার আবেদনের প্রেক্ষিতে অবস্থান ও কী সিদ্ধান্ত নেয়া হয়েছে তা জানতে পারবেন।

এখন থেকে জেলা প্রশাসকের কার্যালয়ের সব সেবা লক্ষ্মীপুরবাসী অনলাইনে নিতে পারবেন বলে জানান তিনি।

কোন কর্মকর্তা কী কাজ করছে এবং কে কাজে ফাঁকি দিচ্ছে সবই পর্যবেক্ষণ করা যাবে এ ব্যবস্থায়।

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এ উদ্বোধন করা হয়।