২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী থাকছেন সেলিমা-শাকিল

নতুন মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়ে সহকারী হিসেবে পুরনো সেলিমা খাতুন ও মাহবুবুল হক শাকিলের ওপর আস্থা রেখেছেন শেখ হাসিনা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2014, 06:31 PM

Updated : 01 Sep 2026, 12:19 PM

মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের দুই আদেশে এই দুজনকে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী পদে নিয়োগ দেয়া হয়।

অবসরপ্রাপ্ত উপসচিব সেলিমা গ্রেড-১ এ চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়েছে। মাহবুবুল অতিরিক্ত সচিব পদমর্যাদায় গ্রেড-২ এ চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন।

একইদিন এর আগে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে আবদুস সোবহান গোলাপ ও ফেরদৌস আহমেদ খানের নিয়োগের আদেশ হয়।

দুজনকে সচিব পদমর্যাদায় চুক্তির ভিত্তিতে নিয়োগ দেয়া হয়েছে। এই দুজনও শেখ হাসিনার গত মেয়াদে একই পদে ছিলেন।