২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তেজনার মধ্যে ঝালকাঠী বার নির্বাচন স্থাগিত

আইনজীবীদের দুপক্ষের মধ্যে উত্তেজনার কারণে ঝালকাঠী আইনজীবী সমিতির নির্বাচন স্থাগিত ঘোষণা করা হয়েছে।

ঝালকাঠী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2014, 06:27 PM

Updated : 01 Sep 2026, 12:19 PM

মঙ্গলবার বিকেলে ঝালকাঠী আইনজীবী সমিতির সভাপতি মমিন উদ্দিন খলিফা সভাপতি আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠ্যেয় এ স্থাগিতের ঘোষণা দেন।

আইনজীবীদের মধ্যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির কারণে কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্তে সাংবিধানিক ক্ষমতা বলে তিনি এ ঘোসণা দেন বলে জানানো হয়েছে।

সমিতির সভাপতি মমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুপক্ষের উত্তেজনা এবং নির্বাচনী পরিস্থিতি অনুকূলে না থাকায় নির্বাচন স্থাগিত করা হয়েছে।

“পুনরায় তফসিল ঘোষণা না করা পর্যন্ত নির্বাচনের কার্যক্রমের ওপর এ স্থগিতাদেশ বলবৎ থাকবে।”

গত সোমবার সন্ধ্যায় ঝালকাঠী আইনজীবী সমিতির সভাকক্ষে আওয়ামী আইনজীবী পরিষদের স্মরণ সভা লক্ষ্য করে পরপর দুটি হাতবোমা বিস্ফোরণ ঘটনো হয়।

আওয়ামী আইনজীবী পরিষদ এ ঘটনার জন্য জাতীয়তাবাদী আইনজীবীদের দায়ী করে থানায় মামলা দায়ের করে।

এতে এ নির্বাচনকে কেন্দ্র করে ভয়ভীতি ও ত্রাস সৃষ্টি করতে জামায়াত-বিএনপির আইনজীবীরা বোমা বিস্ফোরণ ঘটিয়েছে বলে দাবি করা হয়েছে।

এ ঘটনার প্রতিবাদে তারা মঙ্গলবার সকালে প্রতিবাদ সভাও করে।

অপরদিকে বোমা বিস্ফোরণের ঘটনাকে আওয়ামী আইনজীবী পরিষদের সাজানো নাটক উল্লেখ করে আইনজীবী সমিতি মিলনায়তনে দুপুরে পাল্টা সংবাদ সম্মেলন করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।

সংবাদ সম্মেলনে ফোরামের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন তার লিখিত বক্তব্যে আসন্ন নির্বাচনে জাতীয়তাবাদী প্যানেলের সুনিশ্চিত বিজয়কে নস্যাত করতে বোমা বিস্ফোরণের নাটক সাজানো হয়েছে বলে দাবি করেন।

ওই নির্বাচন নিয়ে গত কয়েক দিন ধরে দুই প্রতিদ্বন্দ্বী দলের মধ্যে উত্তেজনার বিরাজ করছিল।