গোলাপ, ফেরদৌস ফের প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী
টানা দ্বিতীয় মেয়াদে সরকার গঠনের পর আবদুস সোবহান গোলাপ ও ফেরদৌস আহমেদ খানকে আবারো নিজের বিশেষ সহকারী হিসাবে নিয়োগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের আদেশে বলা হয়, সচিব মর্যাদায় তাদের এই চুক্তিভিত্তিক নিয়োগ প্রধানমন্ত্রীর মেয়াদ, অথবা তার ‘সন্তুষ্টির’ ওপর নির্ভর করবে।
আওয়ামী লীগের দপ্তর সম্পাদক গোলাপ ও ফেরদৌস আহমেদ গত মেয়াদেও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ছিলেন।
আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ আগের মেয়াদে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী থাকলেও মেয়াদপূর্তির চার মাস আগে তাকে বরখাস্ত করা হয়।
হানিফ বরখাস্ত
