২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যৌতুকের দাবিতে স্ত্রীকে খুন

যৌতুকের দাবিতে নরসিংদী উপজেলায় এক গৃহবধূকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2014, 04:38 PM

Updated : 01 Sep 2026, 12:18 PM

সদর থানার উপ পরিদর্শক মাহবুবুর রহমান জানান, রোববার রাতেই উপজেলার বাদুয়ারচর গ্রাম থেকে অন্তঃসত্ত্বা শিপ্রা রানী বর্মণের (২০) লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

শিপ্রা ওই গ্রামের দিপু চন্দ্র বর্মণের স্ত্রী।

এসআই মাহবুবুর বলেন, নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনার পর থেকেই দিপু চন্দ্র বর্মন ও পরিবারের লোকেরা পলাতক।

শিপ্রার পরিবারের অভিযোগ,  ১০ মাস আগে দিপুর সঙ্গে শিপ্রার বিয়ে হয়। বিয়ের পর থেকেই দিপুর পরিবার যৌতুক দাবি করে আসছিল। এ নিয়ে প্রায়ই তাদের মধ্যে ঝগড়া-বিবাদ হত।

এর জের ধরেই রোববার রাতে দিপু স্ত্রী শিপ্রাকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করে বলে তাদের অভিযোগ।