২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে একটি লাশ উদ্ধার

ফরিদপুরের মধুখালী উপজেলার মেগচামী ইউনিয়নের নড়কোনা গ্রামের এক রসুন ক্ষেত থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2014, 04:32 PM

Updated : 01 Sep 2026, 12:18 PM

সোমবার দুপুরে উদ্ধার হওয়া নিহত নূর ইসলাম (৪৫)পাশের রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার পাইককান্দি গ্রামের মৃত মোকসেদ শেখের ছেলে।

মধুখালী থানার উপ-পরিদর্শক(এসআই) শহীদুল ইসলাম জানান, ওই গ্রামের শ্যামল মজুমদারের রসুন ক্ষেতে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন খবর দেয়া।

পুলিশ অজ্ঞাত পরিচয় ব্যক্তির লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

“বেগুনি রঙের ফুলহাতা চেক শার্ট ও পেস্ট রঙের ফুলপ্যান্ট পরিহিত লাশের শরীরের কোথাও আঘাতের চিহ্ন নেই।”

তাকে শ্বাসরোধে হত্যার পর লাশ সেখানে ফেলে রাখা হয় বলে ধারণা করা হচ্ছে।

পরে নিহতের স্বজনরা থানায় এসে পরিচয় শনাক্ত করে।