২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেকৃবির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) ২০১৩-১৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2014, 06:54 PM

Updated : 01 Sep 2026, 12:18 PM

বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত জনসংযোগ কর্মকর্তা বশিরুল ইসলাম রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.sau.edu.bd থেকে ফল জানা যাবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের নোটিস বোর্ডেও ফল পাওয়া যাবে।

গত ২৪ জানুয়ারি শেকৃবির তিনটি অনুষদে ৫০০ আসনের বিপরীতে ১৫ হাজার ৯৪৬ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেয়।

বশিরুল জানান, মূল মেধা তালিকা থেকে ২৮ ও ২৯ জানুয়ারি শিক্ষার্থী ভর্তি করা হবে। ক্লাস শুরু হবে ৫ ফেব্রুয়ারি।

এবার সাধারণ জ্ঞান, ইংরেজি এবং উচ্চ মাধ্যমিক পাঠ্যক্রম অনুযায়ী পদার্থবিজ্ঞান, রসায়ন, গণিত ও জীববিজ্ঞান বিষয়গুলোর উপর এমসিকিউ পদ্ধতিতে ১০০ নম্বরের এক ঘণ্টার লিখিত পরীক্ষা নেয়া হয়েছে।

গ্রেডিং পদ্ধতিতে এসএসসি/সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ’র ৮ গুণ এবং এইচএসসি/সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ’র ১২ গুণ নম্বর লিখিত পরীক্ষার নম্বরের সঙ্গে যোগ করে মোট ২০০ নম্বরের ওপর মেধা তালিকা করা হয়েছে।

এবার কৃষি অনুষদে ৩৫০, এগ্রিবিজনেস ম্যানেজমেন্ট অনুষদে ৭৫ এবং এনিম্যাল সায়েন্স ও ভেটেরিনারি মেডিসিন অনুষদে ৭৫ জন শিক্ষার্থী ভর্তি করা হবে।