ফাঁসি দ্রুত কার্যকর চান ভাষা সৈনিক আ. রশীদ
অশীতিপর ভাষা সৈনিক শেরপুরের মো. আব্দুর রশীদ দ্রুত যুদ্ধাপরাধীদের ফাঁসির রায় কার্যকরের দাবি জানিয়েছেন।
শনিবার শেরপুর শহরে গৃদারায়ণপুরে নিজ বাসভবনে বর্ষীয়ান এই রাজনীতিবিদ মুক্তিযুদ্ধের সংগঠক ও জেলা ঘাতক দালাল নির্মূল কমিটির আহবায়কের ৮৪ তম জন্মদিন পালন করা হয়।
জন্মদিনে বাড়ি গিয়ে তাকে শুবেচ্ছা জানান জেলা মহিলা পরিষদ সভানেত্রী জয়শ্রী নাগ লক্ষ্মী, মানবাধিকার কমিশনের সভাপতি প্রদীপ দে কৃষ্ণ, বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক ও সেক্টর কমান্ডারস ফোরামের সভাপতি আমজাদ হোসেন, প্রবীণ সাংবাদিক সুশীল মালাকার, শিক্ষাবিদ ড. সুধাময় দাস, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সামিউল ইসলাম আতাহার, ঘাতক দালাল নির্মূল কমিটির সদস্য সচিব হারেজ আলী প্রমুখ।
পরে উপস্থিত সবাইকে নিয়ে ভাষা সৈনিক আব্দুর রশীদ জন্মদিনের কেক কাটেন।
আব্দুর রশীদ ১৯৩১ সালের ২৫ জানুয়ারি শেরপুর পৌর শহরের শেখহাটিতে জন্ম গ্রহণ করেন। শেরপুরের ভিক্টোরিয়া একাডেমীতে অধ্যয়নকালে তিনি ১৯৫২ সালে ভাষা আন্দোলনে অংশগ্রহণ করেন।
এরপর ১৯৫৪ সালে যুক্তফ্রন্ট, ৬২’র শিক্ষা কমিশন আন্দোলন, ৬৯’র গণঅভ্যুত্থান, সত্তরের নির্বাচন, একাত্তেরে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন।
