টেকনাফে ইয়াবাসহ যুবক আটক
কক্সবাজারের টেকনাফে সাড়ে ২৯ হাজার ইয়াবাসহ এক যুবককে আটক করেছে বিজিবি।
মামুনুর টেকনাফ সদর ইউনিয়নের মৌলভীপাড়ার মোহাম্মদ কামালের ছেলে।
বিজিবি ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আবুজার আল জাহিদ জানান, টেকনাফ বিওপির হাবিলদার মো. লুৎফর রহমানের নেতৃত্বে একটি বিশেষ টহল দল অভিযান চালিয়ে ২৯ হাজার ৫৭০ ইয়াবাসহ মামুনকে আটক করে।
আরো তিনজনকে পলাতক আসামি দেখিয়ে মামলার পর মামুনকে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বলেও তিনি জানান।
পলাতক আসামিরা হলেন- একই এলাকার মৃত সুলতান আহমেদের ছেলে নজির হোসেন (৩৫), মৃত সৈয়দুল হকের ছেলে মোহাম্মদ খান (২৫) ও তার ভাই আবু বক্কর (২০)।
