ভোটকেন্দ্রে সহিংসতায় নীলফামারীতে গ্রেপ্তার আরো ১
ভোটকেন্দ্রে আগুন, ভাংচুর ও সহিংসতার ঘটনার মামলায় নীলফামারীর ডিমলায় এক শিবির কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার দুপুরে ডিমলা হাসপাতাল মোড় এলাকা থেকে জাহাঙ্গীর হোসেনকে (২২)গ্রেপ্তার করা হয়। তিনি ডিমলা উপজেলার উত্তর তিতপাড়া গ্রামের তফিজার রহমানের ছেলে।
উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্রে সহিংসতার ঘটনায় ডিমলা থানায় সংশ্লিষ্ট প্রিজাইডিং কর্মকর্তারা বাদি হয়ে ১৩টি মামলা করেন। এসব মামলায় হাজারের বেশি ব্যক্তিকে আসামি করা হয়।
এ নিয়ে ডিমলা উপজেলায় ১২জন সহ নীলফামারীতে ১৮জন গ্রেপ্তার হয়েছে বলে পুলিশ জানায়।
ডিমলা থানার ওসি আজিম উদ্দিন জানান, মামলার তদন্তে বেরিয়ে এসেছে জাহাঙ্গীর নির্বাচনের দিন আকাশকুড়ি মুন্সিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে অগ্নিসংযোগ, ভাংচুর ও সহিংসতার সাথে জড়িত ছিল।
বিকালে আদালতে মাধ্যমে তাকে কারগারে পাঠানো হয়েছে।
