চট্টগ্রামে জামায়াত নেতা গ্রেপ্তার
চট্টগ্রাম নগরীর চকবাজার এলাকা থেকে জামায়াতের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার হওয়া জামায়াত নেতা আব্দুল হান্নান (৩৩) নাশকতাসহ বিভিন্ন মামলার আসামি।
নগরীর চকবাজার গুলজার মোড় থেকে বুধবার রাত ৩টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন বাকলিয়া থানার এসআই মহিম উদ্দিন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান, গ্রেপ্তার হান্নানের বিরুদ্ধে পুলিশের ওপর হামলা, নাশকতাসহ বাকলিয়া থানায় তিনটি মামলা রয়েছে।
এসআই মহিম বলেন, “গ্রেপ্তারের পর হান্নান নিজেকে একবার বাকলিয়া ওয়ার্ড ডিসি রোড শাখা জামায়াতের আমির আবার পরে চকবাজার ওয়ার্ড জামায়াতের আমির বলে পরিচয় দিয়েছে।”
