সাম্প্রদায়িক হামলাকারীদের ধরতে পুরস্কার ঘোষণা
সাম্প্রদায়িক হামলার ঘটনায় মাদারীপুরের শিবচর উপজেলায় সম্প্রীতি সমাবেশ করেছেন প্রশাসনের কর্মকর্তারা।
বুধবার পাচ্চর এলাকায় দুবৃর্ত্তদের হামলায় ক্ষতিগ্রস্ত সার্বজনীন কালী মন্দিরে এ সমাবেশে দুস্কৃতকারীদের ধরিয়ে দিতে পুলিশ সুপার ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেছেন।
গত বৃহস্পতিবার রাতে পাচ্চর সার্বজনীন কালী মন্দিরে দুবৃত্তরা চারটি প্রতিমা ভাংচুর করে।
এর প্রতিবাদে স্থানীয় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদ এ সমাবেশ ডাকে।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা করার পর সন্দেহজনক চার জনকে গ্রেপ্তার করা হয়।
শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হুসাইনের সভাপতিত্বে সমাবেশে উপস্থিদের মধ্যে রয়েছেন জেলা প্রশাসক জিএসএম জাফরুল্লাহ, পুলিশ সুপার খোন্দকার ফরিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার উত্তম কুমার পালসহ প্রশাসনের কর্মকর্তা ও সংখ্যালঘু ধর্মাবলম্বী নেতৃবৃন্দ।
বক্তারা দুস্কৃতকারীদের ধরে শাস্তির ব্যবস্থা করার আশ্বাস দেন।
