২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাহাঙ্গীরনগরের ভারপ্রাপ্ত উপাচার্য এম এ মতিন

অধ্যাপক আনোয়ার হোসেন পদত্যাগপত্র দেয়ার নয় দিনের মাথায় জ্যেষ্ঠ উপ-উপাচার্য অধ্যাপক এম এ মতিনকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2014, 04:35 PM

Updated : 01 Sep 2026, 12:16 PM

বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের এক আদেশে বলা হয়, আগামী ৩০ দিনের মধ্যে অধ্যাপক মতিন বিশেষ সভা আহ্বান করে সরকারের কাছে উপাচার্য প্যানেলের নাম প্রস্তাব করবেন।

শিক্ষকদের একাংশের আন্দোলনের মুখে গত ১৩ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি আবদুল হামিদের কার্যালয়ে পদত্যাগপত্র দেন নির্বাচিত উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেন।

২০১২ সালের জানুয়ারি মাসে ইংরেজি বিভাগের শিক্ষার্থী জুবায়ের আহমেদ হত্যার বিচার দাবি এবং ঢালাওভাবে শিক্ষক নিয়োগের প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীদের আন্দোলনের মুখে শরীফ এনামুল কবির উপাচার্য পদ ছাড়লে অধ্যাপক আনোয়ার হোসেনকে দায়িত্ব দেয় সরকার।

পরে তিনি নির্বাচিতও হন। তবে বিভিন্ন দাবিতে তার পদত্যাগ দাবিতে আন্দোলনে নামেন শিক্ষকরা। এর ফলে গত বছরের অধিকাংশ সময় অচল থাকে সাভারে অবস্থিত দেশের একমাত্র আবাসিক বিশ্ববিদ্যালয়টি।

সাবেক কোষাধ্যক্ষের মৃত্যু

বিশ্ববিদ্যালয়ের সাবেক কোষাধ্যক্ষ ও ইতিহাসের অধ্যাপক নাসিরউদ্দিন বুধবার সম্মিলিত সামরিক হাসপাতালে মারা গেছেন।

তার বয়স হয়েছিল ৬০ বছর। তিনি কিছুদিন ধরে অসুস্থ ছিলেন।

বিশ্ববিদ্যালয়ে বিকালে জানাজা শেষে এই অধ্যাপককে ধামরাইয়ে তার গ্রামে দাফন করা হয়েছে।