২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুবলীগকর্মীকে ছুরিকাঘাতে হত্যা

চট্টগ্রামের সাতকানিয়ায় এক যুবলীগ কর্মীকে ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2014, 01:45 PM

Updated : 01 Sep 2026, 12:16 PM

বুধবার সকালে উপজেলার এওচিয়া ইউনিয়নের চূড়ামনি গ্রামের একটি পাহাড়ের নিচ থেকে পুলিশ লাশটি উদ্ধার করে।

নিহত আলমগীর হোসেন (৩০) এওচিয়া ইউনিয়নের আদর্শ গ্রামের বাসিন্দা নুরুল ইসলামের ছেলে। তবে সে ডলু ব্রিজ এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

সাতকানিয়া থানার ওসি খালেদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকালে এলাকাবাসীদের কাছ থেকে খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে। লাশের বুকে, পিঠে এবং পেটে ছুরিকাঘাতের চিহ্ন আছে।

নিহত আলমগীর রিকশা চালাতেন জানিয়ে ওসি বলেন, “পাশাপাশি সে স্থানীয় যুবলীগের রাজনীতির সঙ্গেও যুক্ত ছিল।”

ওসি খালেদ বলেন, “এলাকায় জামায়াত-শিবিরের মদদপুষ্ট একটি দল সন্ত্রাসী গ্র“প আছে যারা এ হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকতে পারে বলে আমরা ধারণা করছি।”