২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লক্ষ্মীপুরে অপহরণের ৩ মাস পর কলেজ ছাত্রী উদ্ধার

লক্ষ্মীপুর সদর উপজেলায় অপহরণের তিন মাস পর ঢাকার কদমতলী থেকে এক কলেজ ছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় প্রতিবেশি এক যুবক ও তার বাবাকে গ্রেপ্তার করা হয়েছে।

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2014, 07:05 PM

Updated : 01 Sep 2026, 12:16 PM

এ ঘটনায় জড়িত অভিযোগে আবদুর রব (৫০) ও তার ছেলে মো. সোহাগকে (২৫) গ্রেপ্তার করা হয়েছে। তারা লক্ষ্মীপুর সদর উপজেলার সমাসপুর গ্রামের বাসিন্দা।

এসআই রাজিব বলেন,  গত ২০ অক্টোবর দুপুরে উপজেলার মান্দারীবাজার এলাকা থেকে ওই কলেজ ছাত্রীকে অপহরণ করা হয়।

দুদিন পর মেয়েটির বাবা বাদি এ ঘটনায় পাঁচ জনকে আসামি করে সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সোমবার বিকেলে কদমতলী থেকে মেয়েটিকে উদ্ধার করা হয়। সেখান থেকেই রব ও তার ছেলেকে ধরা হয়।