২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হান্নান শাহকে গ্রেপ্তার-হয়রানি নয়

যথাযথ আইনি প্রক্রিয়া ছাড়া নতুন কোনো মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহকে গ্রেপ্তার ও হয়রানি না করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

নিজস্ব প্রতিবেদক

পাভেল রহমান ও সাবিকুন্নাহার লিপি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2014, 04:43 PM

Updated : 01 Sep 2026, 12:16 PM

ফাইল ছবি

ফাইল ছবি

হান্নান শাহর এক আবেদনের শুনানি নিয়ে বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি হাবিবুল গণির বেঞ্চ মঙ্গলবার এ আদেশ দেয়।আদালতে হান্নান শাহর পক্ষে শুনানি করেন এ জে মোহাম্মদ আলী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো.মোখলেছুর রহমান।হান্নান শাহর বিরুদ্ধে গত বছরের ৫ মে মতিঝিলে হেফাজতে ইসলামীর সমাবেশের দিন সংঘাতের ঘটনায় করা মামলায় তার জামিন নাকচ করে নিম্ন আদালত।

পরে মতিঝিল থানার আরো দুটি মামলায় ১৩ জানুয়ারি তার জামিন আবেদন নাকচ হয়।

গত বছরের ২৫ নভেম্বর হান্নান শাহকে গ্রেপ্তারের পর তাকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো হয়।