পিরোজপুরে মন্দিরে অগ্নিসংযোগ
পিরোজপুরের নাজিরপুরে একটি মন্দিরে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।
রোববার রাতে উপজেলার শেখ মাটিয়া ইউনিয়নের রামনগর এলাকার পরিতোষ চন্দ্র দাশের বাড়ির পারিবারিক মন্দিরে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
ঘটনাস্থল পরিদর্শন শেষে নাজিরপুর থানার ওসি আব্দুল খালেক হাওলাদার জানান, দুর্বৃত্তদের দেয়া আগুনে মন্দির ঘরটি আংশিক পুড়েছে।
“প্রতিমা অক্ষত আছে।”
পরিতোষ চন্দ্র দাশ বলেন, “পাঁচ বছর আগে ব্যক্তিগত উদ্যোগে এ মন্দির নির্মাণ করে একটি স্থায়ী কালী প্রতিমা বসাই।
“এলাকার অনেকেই এখানে পূজা দিতে আসে।”
ওই এলাকার স্বাধীন চক্রবর্তী জানান, মন্দিরটি ব্যক্তি মালিকানায় হলেও তারা এটাকে সার্বজনীন হিসেবে ব্যবহার করে কালী পূজা করে আসছিলেন।
এ ঘটনায় থানায় এখনও কোন মামলা বা অভিযোগ দায়ের হয়নি বলেও জানান ওসি খালেক হাওলাদার।
