২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেকনাফে প্রায় ৪০ হাজার ইয়াবা উদ্ধার

কক্সবাজারের টেকনাফ থেকে প্রায় ৪০ হাজার ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2014, 01:06 PM

Updated : 01 Sep 2026, 06:03 PM

সোমবার ভোর ৫টার দিকে টেকনাফে নাফনদীর ১ নম্বর স্লুইচ গেইট এলাকায় অভিযান চালিয়ে এগুলো উদ্ধার করা হয়।

বিজিবি ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আবুজার আল জাহিদ জানান, গোপন খবর পেয়ে টেকনাফ বিওপির হাবিলদার মো. সামসুল আলমের নেতৃত্বে একটি বিশেষ টহল অভিযান চালিয়ে ৩৯ হাজার সাতশ’ ইয়াবা উদ্ধার করে। এ সময় ইয়াবা বহনকারীরা পালিয়ে গেছে।

উদ্ধারকৃত ইয়াবার মূল্য আনুমানিক এক কোটি উনিশ লক্ষ দশ হাজার টাকা বলেও তিনি জানান।