২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আফতাব হত্যামামলায় গাড়িচালকের জবানবন্দি

প্রবীন আলোকচিত্রী আফতাব আহমেদ হত্যামামলায় আদালতে জবানবন্দি দিয়েছেন তার গাড়িচালক হুমায়ুন কবির মোল্লা।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2014, 08:46 PM

Updated : 01 Sep 2026, 06:02 PM

রোববার ঢাকার মহানগর হাকিম এস এম আশিকুর রহমানের খাস কামরায় হুমায়ুন ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের অপরাধ, তথ্য, প্রসিকিউশন বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ আনিসুর রহমান।

এডিসি আনিসুর বলেন, জবানবন্দি লিপিবদ্ধ করার পর তাকে কারাগারে পাঠিয়ে দেয়া হয়।

এই হত্যার ঘটনায় আটক অন্য চার আসামিকেও র‌্যাবের হেফাজতে পাঁচদিন জিজ্ঞাসাবাদ শেষে রোববার কারাগারে পাঠানো হয়েছে।

অন্য আসামিরা হলেন- হাবিব হাওলাদার, বিলাল হোসেন কিসলু, সবুজ খান ও রাজ মুন্সী।

গত ২৪ ডিসেম্বর রাজধানীর রামপুরায় নিজ বাসায় খুন হন আফতাব আহমেদ। পরদিন পশ্চিম রামপুরার ওই বাসা থেকে পুলিশ তার হাত-পা বাঁধা লাশ উদ্ধার কর।

ঘটনার পর থেকে পলাতক হুমায়ুনসহ আরো চারজনকে ১২ জানুয়ারি রাজধানীর আগারগাঁও ও গাজীপুর থেকে আটক করে র‌্যাব।

১৪ জানুয়ারি জিজ্ঞাসাবাদের জন্য তাদের ১০ দিনের হেফাজতের আবেদন করা হলে মহানগর হাকিম মিজানুর রহমান পাঁচদিনের হেফাজত মঞ্জুর করেন।

২০০৬ সালে একুশে পদক পাওয়া আফতাব র্দীঘদিন ইত্তেফাকের জ্যেষ্ঠ আলোকচিত্রী হিসাবে কাজ করেছেন। তার বয়স হয়েছিল ৭৮ বছর।