২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

ফেনীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে। আহত হয়েছে আরো চারজন।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2014, 06:04 PM

Updated : 01 Sep 2026, 06:02 PM

ফেনী হাইওয়ে পুলিশের পরিদর্শক (ওসি) এ এস এম জাহাঙ্গির আলম জানান, রোববার সকালে ফেনীর রামপুর রাস্তার মাথা এলাকায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে লিটন চন্দ্র দাসকে (৩০) দ্রুতগামী একটি বাস চাপা দেয়। গুরুতর আহত অবস্থায়  ফেনী সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লিটন সদর উপজেলার কালিদহ ইউনিয়নের পশ্চিম গোবিন্দপুর গ্রামের অর্জুন চন্দ্র দাসের ছেলে।

একইসময় কলঘর এলাকায় ফেনী-সোনাগাজী আঞ্চলিক সড়কের একটি যাত্রীবাহী অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে এক আনসার নিহত হয়েছে। আহত হয়েছে চারজন।

নিহত আবদুর রহিম (২৮) পরশুরাম উপজেলার রাজেশপুর গ্রামের আবুল কাশেমের ছেলে।

রহিমের ভাই আবদুল গফুর বলেন, ছুটি শেষে বাড়ি থেকে কর্মস্থল সোনাগাজীর ধান গবেষণা ইনস্টিটিউটে যাচ্ছিল রহিম।

দুটি লাশই ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।