২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হল-মার্ক জেসমিনের আগাম জামিন

সম্পদের হিসাব না দেয়ার মামলায় হল-মার্ক গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলামকে চার সপ্তাহের আগাম জামিন দিয়েছে হাই কোর্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2014, 04:44 PM

Updated : 01 Sep 2026, 06:02 PM

দুর্নীতি দমন  কমিশন (দুদক) গত বছরের ১৩ নভেম্বর সম্পদের হিসাব বিবরণী দাখিল করতে জেসমিনকে নোটিস দিলে তিনি তিন মাস সময় বাড়ানোর আবেদন করেন।

এরপর সাত দিন সময় বাড়ানো হলেও জেসমিন হিসাব বিবরণী দাখিল না করায় গত ১২ ডিসেম্বর রমনা মডেল থানায় মামলা করে দুদক।

এ মামলাতেই বুধবার হাই কোর্টে আগাম জামিনের আবেদন করেন জেসমিন, যিনি এর আগে অন্য মামলায় বেশ কিছুদিন কারাগারে কাটিয়ে জামিনে মুক্তি পান।