২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে সাংসদ মুন্নার সমর্থকদের সংঘর্ষে আহত ১

খাবার টেবিলে বসার জায়গা নিয়ে বিরোধে জড়িয়ে এক সহকর্মীকে কুপিয়ে আহত করেছে সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. হাবিবে মিল্লাত মুন্নার সমর্থকদের একাংশ।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2014, 12:33 PM

Updated : 01 Sep 2026, 06:02 PM

আহত ইরানী  শহরের হোসেনপুর মহল্লার মেহেদি হাসান ওরফে মুকুল মাস্টারের ছেলে। তাকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সদর থানার ওসি হাবিবুল ইসলাম জানান,  এ  ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায়, শনিবার দুপুরে শাহজাদপুরে সিরাজগঞ্জ-৬ আসনের সাংসদ হাসিবুর রহমানের  সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে দলীয় নেতাকর্মীদের নিয়ে যান সাংসদ মুন্না।

অনুষ্ঠানে শেষে মধ্যাহ্নভোজের সময় টেবিলে আসন নিয়ে সাংসদের কথিত ভাগনা রিভজী  ও শাহিনের অনুসারীদের মধ্যে কথা কাটাকাটি হয়।

সিরাজগঞ্জে ফেরার পর ওই ঘটনার জের ধরে সন্ধ্যায় স্টেশন রোডে সাংসদের বাসার সামনে দুই পক্ষের মধ্যে মারপিট ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

এসময় রিজভীর সমর্থকরা শাহিনের সমর্থক ইরানীকে কুপিয়ে আহত করে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে একটি ক্লিনিক এবং পরে সেখান থেকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় উভয় পক্ষের আরো কয়েকজন আহত হন।

এ বিষয়ে  শাহিন বলেন, “রিজভীর সাথে আমার তর্ক হয়েছে। আর সে পোলাপান দিয়ে আমার ভাতিজাকে ছুরিকাঘাত করেছে।”

আর রিজভী বলেন, “আমি নিজেই আহত। কে কাকে ছুরিকাঘাত করেছে আমি জানি না।”