সিরাজগঞ্জে রেলে নাশকতার ঘটনায় আটক ১
সিরাজগঞ্জে রেলপথে নাশকতা সৃষ্টির অভিযোগে একব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার মনোয়ার হোসেন (৩৩) শহরের মাহমুদপুর দক্ষিণ পাড়ার মোকারম হোসেনের ছেলে।
এসময় তার বসতঘর থেকে ৩০ ফুট লম্বা একটি রেল লাইননের অংশ উদ্ধার করা হয়েছে বলে জানান সদর থানার এএসআই সোহায়বুর রহমান।
সোহায়বুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সম্প্রতি সিরাজগঞ্জ-ঈশ্বরদী রেলপথের শহরের মাহমুদপুর আমতলায় রেল লাইনের ফিসপ্লেট তুলে ফেলে নাশকতাকারীরা। এর ফলে একটি মেইল ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়।
“ওই ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে দুপুরে মনোয়ারকে তার বাড়ি থেকে আটক করা হয়। এসময় তার ঘর থেকে ওই রেললাইন উদ্ধার করা হয়।”
এ ঘটনায় সদর থানায় মামলা করা হয়েছে বলে জানান তিনি।
