২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীতে জমি নিয়ে বিরোধে কৃষক খুন

নরসিংদীর পাঁচদোনায় জমি সক্রান্ত বিরোধের জের ধরে এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2014, 10:40 PM

Updated : 01 Sep 2026, 06:02 PM

পরিবারের সদস্যরা জানান, শুক্রবার রাত দশটার দিকে পাঁচদোনা সদর থেকে কুলাইট গ্রামে নিজের বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা কুপিয়ে খুন করে কৃষক সাফি মিয়াকে (৫০)।

চাচা আবুল হাসেমের জমি নিয়ে র্দীঘ দিনের বিরোধ চলে আসছিল সাফি মিয়ার। এ ব্যাপারে আদালতে বেশ কয়েকটি মামলাও রয়েছে।

তাদের অভিযোগ, তার শ্বশুর বাড়ি পাঁচদোনা থেকে ফেরার পথে করেরটেক এলাকায় পৌঁছানোর পর আগে থেকে ওঁত পেতে থাকা দুর্বৃত্তরা তাকে কুপিয়ে গুরুতর জখম করে।

নিহতের পরিবারের অভিযোগ, সাফি মিয়ার চাচাতো ভাই সামসুল আলম ও মাসুকুল আলমসহ আরো চার থেকে পাঁচজন ওই হামলায় অংশ নেন।

হামলার সময় সাফি মিয়ার চিৎকারে আশে পাশের লোকজনসহ তার স্বজনরা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।

এলাকাবাসী ও স্বজনরা ঘটনাস্থল থেকে সাফি মিয়াকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মামলার প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে। লাশ ময়না তদন্তের জন্যে সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।