২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোর-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী জয়ী

যশোর-৫ আসনে, মণিরামপুর উপজেলা, বেসরকারি ফলাফলে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী স্বপন ভট্টাচার্য।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2014, 08:19 PM

Updated : 01 Sep 2026, 06:02 PM

গত ৫ জানুয়ারি নির্বাচনে সহিংসতার কারণে স্থগিত ৬০টি কেন্দ্রের ভোট গ্রহণ হয় বৃহস্পতিবার।

ভোট গণনা শেষে রিটানিং কর্মকর্তা মুস্তাফিজরে রহমান তাকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন।

৫ জানুয়ারি প্রথম দফা ভোটগ্রহণে ৬২টি কেন্দ্রে তার প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী খান টিপু সুলতান ১২ হাজার দুইশ’ ভোটে এগিয়ে ছিলেন।

এ আসনের ১২২ কেন্দ্রের সবগুলোর হিসেবে বিজয়ী স্বতন্ত্র প্রার্থী স্বপন ভট্টাচার্য পেয়েছেন ৭৮ হাজার চারশ’ ২৪টি ভোট এবং তার প্রতিদ্বন্দ্বী খান টিপু সুলতান পেয়েছেন ৫৮ হাজার চারশ’ ১৮টি ভোট।