মাদারীপুরে আগুনে পুড়ে কলেজছাত্রের মৃত্যু
মাদারীপুরে কালকিনি উপজেলায় বিদ্যুতের শর্ট সার্কিট থেকে লাগা আগুনে পুড়ে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।
নিহত রনি হাসান (২৫) কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজের সম্মান প্রথম বর্ষের ছাত্র।
কালকিনি থানার ওসি নাজমুল হুদা জানান, বুধবার গভীর রাতে উপজেলার গোপালপুর ইউনিয়নের পূর্বপূয়ালি গ্রামে এ ঘটনা ঘটে।
তিনি বলেন, রাত ৪টার দিকে মালয়শিয়া প্রবাসী আম বেপারীর বাড়িতে শর্ট সার্কিট হয়ে আগুন লাগে। প্রতিবেশিরা আগুন নিয়ন্ত্রণে আনলেও রনি ঘরে আটকা পড়ে দগ্ধ হয়ে মারা যান।
অগ্নিকাণ্ডে পাঁচ লাখের বেশি টাকার মালামাল পুড়ে গেছে বলে রনির স্বজনরা জানিয়েছেন।
