বগুড়ার গাবতলীতে বৃহস্পতিবার হরতাল
বগুড়া-৭ আসনের স্থগিত কেন্দ্রে বৃহস্পতিবার ভোট গ্রহণের দিন গাবতলী উপজেলায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি।
গত ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৭ (গাবতলী-শাহজাহানপুর) আসনের ৪৬টি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোর্শেদ মিল্টন জানান, গাবতলীর মানুষ বৃহ্স্পতিবার শুধু সকাল-সন্ধ্যা হরতাল করবে তা নয়, তারা এ নির্বাচনও বর্জন করেছে।
৫ জানুয়ারি নির্বাচন চলাকালে ভোট কেন্দ্রে আগুন, ব্যালট বাক্স ছিনতাই ও নাশকতার কারণে গাবতলীর ৮৮টি কেন্দ্রের মধ্যে ৪৬টির ভোট গ্রহণ স্থগিত করা হয়।
