স্থানীয় সরকার বিভাগে নতুন সচিব
পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক মো. গোলাম রব্বানীকে স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত সচিব করা হয়েছে।
গত ১৩ জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয় এই আদেশ জারির পর বুধবার তা প্রকাশ করা হয়।
স্থানীয় সরকার বিভাগের সচিব আবু আলম শহিদ খান আগামী ১৭ জানুয়ারি অবসরে যাচ্ছেন। গত ২৮ ডিসেম্বর তার অবসরোত্তর ছুটিও (পিআরএল) মঞ্জুর হয়েছে।
