২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় জামায়াত-বিএনপির ১১ নেতাকর্মী গ্রেপ্তার

সাতক্ষীরার দুটি উপজেলায় অভিযান চালিয়ে জামায়াত-শিবির ও বিএনপির ১১ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2014, 01:28 PM

Updated : 01 Sep 2026, 06:01 PM

জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহিদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার গভীর রাত থেকে বুধবার সকাল পর্যন্ত  যৌথ অভিযানে আটকরা হরতাল ও অবরোধে চলা বিভিন্ন ধরনের নাশকতার মামলার আসামি।

এরা হলেন, কলারোয়া উপজেলার সেবানন্দকাটি গ্রামের আজিবর সরদারের ছেলে জামায়াতকর্মী আব্দুল্লাহ সরদার (৩০), একই উপজেলার গোপীনাথপুর গ্রামের আব্দুস সামাদের ছেলে আব্দুর রহমান (৪২), মানিকনগর গ্রামের হাবিল মোড়লের ছেলে মফ্ফার মোড়ল (৪৫), মুররীকাঠি গ্রামের অজেদ আলীর ছেলে শাহাদাৎ হোসেন (৪৫), একই গ্রামের শাহাজাহান সরদারের ছেলে জাহাঙ্গীর হোসেন (২২), আনসার আলীর ছেলে শাহাজাহান (৪৫), সিরাজুল ইসলামের ছেলে শরিফুল ইসলাম (২২), মোজাম সানার ছেলে মাসুদ সানা (২০) শাকদহা গ্রামের সানাউল্লাহ মোড়লের ছেলে বিএনপিকর্মী আব্দুল হামিদ (৪৫) ও কালিগঞ্জ উপজেলার দাঁতপুর গ্রামের সাজ্জাদ হোসেনের ছেলে শিবিরকর্মী সাঈদ হোসেন (২২)।

অতিরিক্ত পুলিশ সুপার আরো জানান, আটকরা ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মী। তারা বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।