২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাছের সঙ্গে ধাক্কা, মোটরসাইকেল চালক নিহত

চুয়াডাঙ্গার দামুড়হুদায় গাছের সঙ্গে ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। আহত হন মোটরসাইকেলের দুই আরোহী।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2014, 06:59 PM

Updated : 01 Sep 2026, 06:01 PM

সোমবার বিকালে উপজেলার পীরপুরকুল্লা ব্রিজ মোড়ে কার্পাসডাঙ্গা-ঠাকুরপুর সড়কে এ দুর্ঘটনায় নিহত ডালিম হোসেন (২৫) ঠাকুরপুর গ্রামের তোতা মিয়ার ছেলে।

আহতদেরকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দামুড়হুদা থানার ওসি আহসান হাবীব জানান, বিকাল ৪টার দিকে ডালিম, আশমাতুল্লাহ ও আলমগীর হোসেন স্থানীয় কার্পাসডাঙ্গা বাজার থেকে মোটরসাইকেলে করে ঠাকুরপুর যাচ্ছিলেন। পথে পীরপুরকুল্লা ব্রিজ মোড়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা দেন।

এতে তিন আরোহীই আহত হয়। উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়ার পথে ডালিম মারা যান।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সউদ কবির বলেন, আহত দুজনের অবস্থাও আশংকাজনক। তাদের মাথায় আঘাত লেগেছে।