২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরায় রোববার আধাবেলা হরতাল

মাগুরা জেলায় রোববার আধাবেলা হরতালের ডাক দিয়েছে বিএনপি।

মাগুরা প্রতিনিধি

মেহেদী হাসান বুলবুল

হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2014, 07:18 PM

Updated : 01 Sep 2026, 06:00 PM

জেলা বিএনপির সভাপতি কবীর মুরাদসহ দলীয় নেতাকর্মীদের নামে মামলা দায়েরের প্রতিবাদে শনিবার বিকেলে তারা এ হরতালে ডাক দেয়।

শনিবার বি্কেলে জেলা বিএনপির দপ্তর সম্পাদক আমিনুল ইস্লাম শেলি স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

গত ৫ জানুয়ারি নির্বাচন চলাকালে শহরের পারনান্দুয়ালী ভোট কেন্দ্রে হামলা ও বোমবাজির ঘটনা ঘটে।

এ ঘটনায় সদর থানা পুলিশ ৭ জানুয়ারি জেলা বিএনপির সভাপতি কবীর মুরাদসহ ৩০ নেতাকর্মীর নামে মামলা করে।

এ মামলার আসামি ও জেলা বিএনপির সভাপতি কবীর মুরাদও হরতালের বিষয়টি নিশ্চিত করেন।