২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহী জেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ গ্রেপ্তার ২০

রাজশাহী জেলা বিএনপির সাধারণ সম্পাদক কামরুল মনিরসহ ১৮ দলীয় জোটের ২০ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2014, 03:29 PM

Updated : 01 Sep 2026, 06:00 PM

শুক্রবার নগরীর চার থানায় পৃথক অভিযান চালিয়ে এদের আটক করে র‌্যাব ও পুলিশ।

বোয়ালিয়া মডেল থানার ওসি জিয়াউর রহমান জিয়া বলেন, গত ২৩ এপ্রিল রাজশাহী কলেজের সামনে পুলিশের গাড়িতে বোমা হামলা ও সরকারি কাজে বাধা দেয়ার অভিযোগে করা মামলায় কামরুল মনিরকে গ্রেপ্তার করা হয়েছে।

এছাড়া নগরীর বোয়ালিয়া, রাজপাড়া, মতিহার ও শাহমুখদুম থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আরো ১৯ জনকে আটক করা হয়েছে বলে জানান তিনি।

ওসি জিয়া আরো বলেন, রাজশাহীতে বিভিন্ন সময় নাশকতামূলক কর্মকাণ্ড ও পুলিশের গাড়িতে বোমা হামলায় এক কনস্টেবল নিহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলায় এদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।