২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যাত্রাবাড়ীতে যুবকের অগ্নিদগ্ধ লাশ

রাজধানীর যাত্রাবাড়ীতে একটি নর্দমা থেকে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের অগ্নিদগ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। 

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2014, 01:02 PM

Updated : 01 Sep 2026, 06:00 PM

যাত্রাবাড়ী থানার এসআই এমরানুল ইসলাম জানান, শনিবার সকাল ১০ টার দিকে কাজলা পেট্রোল পাম্পের দক্ষিণ পাশের ড্রেনে লাশ দেখতে পুলিশে খবর দেয় স্থানীয়রা।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আনুমানিক ৩০ বছর বয়সী ওই যুবকের পরনে কালো প্যান্ট ও শার্ট রয়েছে। তার মাথায় ধারালো অস্ত্রের কোপের দাগ, গালায় গামছা পেঁচানো, শরীরের ডান হাত ও পিঠ আগুনে পোড়া।

দুর্বৃত্তরা শ্বাসরোধে ও মাথায় আঘাতে হত্যার পর তার শরীরের পেট্রোল ঢেলে আগুন দেয় বলে ধারণা করছে পুলিশ।

ময়নাতদন্তের জন্য লাশ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হযেছে।