পটিয়ায় মাদ্রাসা শিক্ষক খুন
চট্টগ্রামের পটিয়ার একটি মাদ্রাসা থেকে এক শিক্ষকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত মো. আবদুল আজিজ (৫২) খরনা ইউনিয়নের হযরত (র.) শাহজাহান আউলিয়া এতিমখানা ও হেফজখানা মাদ্রাসার শিক্ষক বলে জেলা পুলিশের পটিয়া সার্কেলের সহকারী সুপার (এএসপি) শামীম হোসেন জানান।
তিনি বলেন, “রাত ১১টার দিকে দুর্বৃত্তরা আবদুল আজিজকে খুন করে বলে জানতে পেরেছি। খবর পেয়ে শুক্রবার সকালে পুলিশ মাদ্রাসা থেকে লাশ উদ্ধার করেছে।”
এএসপি জানান, নিহতের মাথায় আঘাতের চারটি চিহ্ন আছে। এ ঘটনায় ওই মাদ্রাসার এক শিক্ষক ও চার ছাত্রকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
