২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে ট্রাকচাপায় শিশুর মৃত্যু

সিলেটে ট্রাকচাপায় সাত বছরের এক শিশু নিহত হয়েছে।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2014, 02:40 PM

Updated : 01 Sep 2026, 06:00 PM

নিহত ফকির উদ্দিন জাঙ্গাইল এলাকার আফাজ উদ্দিনের ছেলে।

বৃহস্পতিবার দুপুরে শহরতলীর টুকেরবাজারের জাঙ্গাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।

জালালাবাদ থানার ওসি গাওসুল হোসেন জানান, বেলা পৌনে ১ টার দিকে রাস্তা পার হওয়ার সময় একটি ট্রাক ফকিরকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয়রা ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে গেছে।

ময়নাতদন্তের জন্য লাশ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসাপাতালের মর্গে পাঠানো হয়েছে।