বগুড়ায় ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার
বগুড়ার শেরপুর উপজেলায় এক ব্যবসায়ীকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার সকালে উপজেলার গাড়ীদহ ইউনিয়নের ছোট ফুলবাড়ী গ্রাম থেকে গো-খাদ্য বিক্রেতা আল মামুনের (২২) লাশ উদ্ধার করে পুলিশ। তিনি ওই গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।
কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে সে বিষয়ে কিছু বলতে পারেননি মোহাম্মদ আলী।
শেরপুর থানার পরিদর্শক মিজানুর রহমান মিজান বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
