বৃহস্পতিবার বগুড়ায় হরতাল
জেলা জামায়াতে ইসলামীর আমিরসহ নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে বৃহস্পতিবার বগুড়ায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে দলটি।
বুধবার দলের জেলা প্রচার সম্পাদক আবু বকর সিদ্দিকী এক বিবৃতিতে এ তথ্য জানান।
তিনি জানান, কোনো কারণ ছাড়াই জেলা আমির শাহাবুদ্দিনসহ দলীয় নেতাকর্মীদের পুলিশ গ্রেপ্তার করেছে।
এর প্রতিবাদে বৃহস্পতিবার জেলায় সকাল-সন্ধ্যা হরতাল আহবান করা হয়েছে।
বুধবার সকাল সাড়ে ১০টায় শহরের ইয়াকুবিয়া স্কুল মোড় থেকে পুলিশ জেলা জামায়াতের আমির শাহাবুদ্দিনসহ ১৩ জন জামায়াত-শিবিরের নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে।
এছাড়া মঙ্গলবার রাতে র্যাব-পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন উপজেলা থেকে ৬৫ জামায়াত-শিবিরের নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে।
