২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচনে দায়িত্বে অবহেলা, ৮ ইউএনও বদলি

দশম সংসদ নির্বাচনে দায়িত্বে অবহেলার অভিযোগে রংপুর বিভাগের চার জেলার আটজন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) তাৎক্ষণিক বদলি করা হয়েছে।

রংপুর প্রতিনিধি

মাহমুদ হাচান

হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2014, 10:05 PM

Updated : 01 Sep 2026, 05:59 PM

রংপুর বিভাগীয় কমিশনার মঙ্গলবার রাত আটটায় এ আদেশ দেন।

বিভাগীয় কমিশনার দিলওয়ার বখত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ৫ জানুয়ারি দশম সংসদ নির্বাচনে যথাযথ দায়িত্ব পালন না করায় চার জেলার আট ইউএনওকে তাৎক্ষণিক বদলি করা হয়েছে।

বদলি হওয়া ইউএনওরা হলেন, পঞ্চগড়ের দেবীগঞ্জের মাহবুবুল হক, দিনাজপুরের নবাবগঞ্জের আহসান হাবীব, নীলফামারীর ডিমলার আবু রাফা মোহাম্মদ আরিফ, কুড়িগ্রামের চিলমারীর মাহমুদুল হাসান, গাইবান্ধার সুন্দরগঞ্জের আহসান হাবীব, সাদুল্লাপুরের সৈয়দ ফরহাদ হোসেন, পলাশবাড়ির তোফাজ্জল হোসেন এবং গোবিন্দগঞ্জের মো. আশরাফুজ্জামান।

নির্বাচনে ভোটকেন্দ্রে জামায়াত-শিবিরের হামলা, ব্যালট পেপার ও ব্যালট বাক্স লুট এবং অগ্নিসংযোগের কারণে রংপুর বিভাগের চার জেলার পাঁচটি আসনে ভোট গ্রহণ স্থগিত করা হয়।

আসনগুলো হলো, কুড়িগ্রাম-১, দিনাজপুর-৪, গাইবান্ধা-১,৩ ও ৪।

১৬ জানুয়ারি এই আসনগুলোতে পুনরায় ভোট গ্রহণের দিন ধার্য করেছে নির্বাচন কমিশন।