২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে জামায়াতের আমির-সেক্রেটারি গ্রেপ্তার

নাশকতার পরিকল্পনার অভিযোগে সিলেট উত্তর জেলা জামায়াতে ইসলামীর আমির ও সেক্রেটারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2014, 08:56 PM

Updated : 22 Aug 2022, 05:27 PM

মঙ্গলবার সন্ধ্যায় সিলেট মহানগরীর পনিটুলা এলাকার একটি বাসা থেকে গ্রেপ্তার হন জেলা (উত্তর) আমির হাফিজ মোহাম্মদ আনোয়ার হোসেন খান ও সেক্রেটারি ইসলাম উদ্দিন।

মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ আয়ুব জানান, গোপন সংবাদে পুলিশ জানতে পারে যে, ফনিটুলার একটি বাসায় ১৫-২০ জন নাশকতা পরিকল্পনার উদ্দেশ্যে গোপন বৈঠক করছে।

এরপর জালালাবাদ থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে এ দুজনকে গ্রেপ্তার করে। বাকিরা পালিয়ে যায় বলে জানান  তিনি।

এদের বিরুদ্ধে মহানগরের বিভিন্ন থানায় অন্তত ১২টি মামলা রয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।